ALO Eye Hospital (আলো আই হসপিটাল) সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র মোগড়াপাড়া চৌরাস্তায় অবস্থিত একটি আধুনিক চক্ষু হাসপাতাল। চোখের যত্নে, সব সেবা এক ছাদের নিচে—এই লক্ষ্যে আমরা কাজ করছি।
চোখের সাধারণ সমস্যা থেকে শুরু করে ছানি, রেটিনা, গ্লুকোমা ও বিভিন্ন চক্ষু সমস্যার পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় সার্জিক্যাল সেবা—সবকিছু সহজ ও যত্নশীল পরিবেশে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ALO Eye Hospital।
৪ বছরেরও বেশি সময় ধরে যত্ন ও অভিজ্ঞতার সঙ্গে ছানি অপারেশন করে আসছি। এখন সেই অভিজ্ঞতাকে আরও আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি—মোগড়াপাড়া চৌরাস্তায় আধুনিক ফেকো (Phaco) সার্জারি সেবা নিয়ে ALO Eye Hospital-এর যাত্রা। আমাদের এই পথচলা শুরু হয়েছিল পানাম নগর চক্ষু হাসপাতাল নামে; সে গল্প পড়ুন আমাদের পথচলা পাতায়।
ভিশন (Vision)
সবার জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত চক্ষু চিকিৎসা নিশ্চিত করে একটি আস্থাশীল ও আন্তর্জাতিক মানের চক্ষু হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।
মিশন (Mission)
আধুনিক প্রযুক্তি, দক্ষ চক্ষু বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত সেবাকর্মীর সমন্বয়ে রোগীকেন্দ্রিক, সাশ্রয়ী ও মানসম্মত চক্ষু চিকিৎসা প্রদান করা এবং প্রতিটি মানুষের দৃষ্টিশক্তি সুরক্ষা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।
আমাদের মূল অঙ্গীকার
- আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা
- দক্ষ ও অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ
- রোগীর প্রতি আন্তরিক ও মানবিক আচরণ
- নিরাপদ ও পরিচ্ছন্ন চিকিৎসা পরিবেশ
- সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসাসেবা
- আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও সার্জারি
- রোগীর আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব
- সবার জন্য উন্নত দৃষ্টিসেবা নিশ্চিত করার প্রত্যয়
আমাদের অঙ্গীকার
আধুনিক ও নিরাপদ চিকিৎসা, দক্ষ বিশেষজ্ঞ এবং মানবিক সেবার মাধ্যমে সবার জন্য মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসা নিশ্চিত করা।
অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বহির্বিভাগে চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়।
যোগাযোগ করুনচিকিৎসকবৃন্দ